সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর ওলামা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মো. মাসুদ (৩২) নামের পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর পকেট থেকে কয়েক পুরিয়া হেরোইন ও গাঁজাভর্তি তিনটি শলাকা উদ্ধার করা হয়। সোনাগাজীর চর চান্দিয়া গ্রামে মাসুদের বাড়ি। সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মোহাম্মদ ছালেহ বলেন, মাসুদের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির চার থেকে পাঁচটি মামলা রয়েছে।