সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জয়নাল আবেদিনকে (২৭) গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে একাধিক মামলার পলাতক আসামি জয়নালকে উপজেলার কাহালগাঁও গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজীব বলেন, জয়নালের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও একজন সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদন করে গতকাল সোমবার তাঁকে আদালতে পঠানো হয়।