সন্ত্রাসী ছেনী কামালসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে যানবাহন ও দোকান ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসী ছেনী কামালসহ ৩৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
গতকাল শনিবার বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিসান আহমেঞ্চদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ছেনী কামালসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয় এবং বাকিদের অজ্ঞাতনামা দেখানো হয়।
জানতে চাইলে মামলা হওয়ার কথা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি ছেনী কামালের ভাই আবদুর রহিমকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
আবদুর রহিম জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর গ্রামের আবদুল গোফরানের ছেলে। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর গতকাল রহিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ছেনী কামাল তাঁর তিন সহযোগীকে নিয়ে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর ভাই মুক্তিযোদ্ধা মফিজুল হায়দার চৌধুরীর বড় হোসেনপুর গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে জমিজমাসংক্রান্ত সব দলিলপত্র ছিনিয়ে নেয়।