সন্ত্রাসী জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক ওরফে কিরিচ বাবুল জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। নগরের বাকলিয়া থানার ইমন হত্যা মামলায় গত ২৬ জুন তাঁকে কারাগারে পাঠান আদালত। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে জানান, বাকলিয়া থানায় একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে কিরিচ বাবুলের জামিননামা আসে কারাগারে। পরে এটি যাচাই-বাছাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়।