সন্ত্রাসী টিংকু দাশ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছাত্রদলের সাবেক নেতা টিংকু দাশকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মো. নিপু শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিনে মুক্তির পর গত মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে টিংকু দাশকে আটক করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, গত বছরের ২৯ ডিসেম্বর নগরের লাভলেইন এলাকায় পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় টিংকু দাশকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে কোতোয়ালি থানার পুলিশ। শুনানি শেষে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।