সন্ত্রাসী টিটন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কারা ফটক থেকে ফের আটক হয়েছেন টিটন কুমার চৌধুরী ওরফে ছোটন নামের এক সন্ত্রাসী।

গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে নগরের বায়েজীদ বোস্তামী ও পাঁচলাইশ থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি কারাগারে এসেছিলেন টিটন।

কারাগারের উপকারাধ্যক্ষ নুর মোহাম্মদ সোহেল বলেন, সাতটি মামলায় জামিনে থাকায় বন্দী টিটন কুমার চৌধুরীকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, টিটন দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।