সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার কথা স্বীকার রাহাতুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাহাতুল আশিকিম খান (২৩) সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত বুধবার মার্কিন ফেডারেল আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করেন তিনি। খবর টাইমসকলোনিস্ট ডটকমের।
মার্কিন ফেডারেল কৌঁসুলিরা জানান, রাহাতুল স্বীকার করেন, বিদেশে গিয়ে সন্ত্রাসীদের সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রে লোক খুঁজছিলেন তিনি। কৌঁসুলিরা জানান, দোষি প্রমাণিত হলে রাহাতুলের ১৫ বছর কারাদণ্ড হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের পূর্ণকালীন ছাত্র রাহাতুলকে গত মাসে টেক্সাস অঙ্গরাজ্যের রাউন্ড রক শহর থেকে গ্রেপ্তার করা হয়৷