সন্ত্রাসী ধরতে গিয়ে পুলিশ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোমেন মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে ধরতে গিয়ে গতকাল মঙ্গলবার এলাকাবাসীর হামলায় পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।আহত সহকারী উপপরিদর্শক মো. উমর ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, মোমেন মিয়া তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে দুটি হত্যাসহ ডাকাতি ও চুরির পাঁচটি মামলা রয়েছে।