সন্ত্রাসী নুরু গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নুরুল আলম ওরফে নুরু (৪০) নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে নগরের আকবর শাহ ইস্পাহানি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।
নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে জানান, গ্রেপ্তার নুরুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্রসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে মাটির নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।