সন্ত্রাসী মনিরকে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের অন্যতম সন্ত্রাসী মনির হোসেন খান ওরফে খান মনিরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুর রহমান খান মনিরকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল সোমবার গাজীপুর বিচারিক হাকিম আদালতে আবেদন করেন। আজ মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।সন্ত্রাসী মনির খানকে গত শনিবার রাতে গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ৩৯টি বড়ি উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাবের দুই কর্মকর্তা রোববার জয়দেবপুর থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেন।