সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে ধরতে র্যাবের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির শীর্ষ সন্ত্রাসী ও কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোরশেদ জমাদ্দারকে গ্রেপ্তার করতে গত রোববার বরিশালের বানারীপাড়া উপজেলায় অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁকে ধরতে না পারলেও তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে কাজী মো. বাদশা নামের একজনকে আটক করা হয়েছে বলে জানায় র্যাব।বরিশালে র্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মোরশেদ জমাদ্দার বানারীপাড়ার সোনাহার গ্রামে কাজী মো. বাদশার বাড়িতে অবস্থান করছেন। এরপর রোববার বিকেলে র্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোরশেদ পালিয়ে যান।