সন্ত্রাসী রনি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে খোরশেদ আলম (২৮) ওরফে গলাকাটা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার নগরের আকবর শাহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার রনির বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি ও হত্যার অভিযোগে নগরের পাহাড়তলী ও আকবর শাহ থানায় সাতটি মামলা রয়েছে।