সন্ত্রাসী সন্দেহে পূর্ব লন্ডনে ফ্ল্যাটে অভিযান, তিন বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বুধবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে স্ট্যাটফোর্ড এলাকার অ্যাবি রোডের একটি বাসা থেকে তিনজন বাংলাদেশি তরুণকে আটক করা হয়েছে। স্থানীয় সময় ভোর চারটার দিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।ওই ফ্ল্যাট লন্ডন অলিম্পিক স্টেডিয়ামের খুব কাছে। তবে পুলিশ দাবি করছে, অলিম্পিকের সঙ্গে এই অভিযানের কোনো সংশ্লিষ্টতা নেই। আটক বাংলাদেশি তিন তরুণের কাছাকাছি থাকা মোহাম্মদ মালিক বলেছেন, ওই ফ্ল্যাটে দুই ভাই ও এক বয়স্ক মহিলা থাকেন। তাঁরা বাংলাদেশি। তাঁদের চলাফেরায় কখনো অস্বাভাবিক কিছু মনে হয়নি। অ্যাবি রোডের আরেক প্রতিবেশী সারা নেলসন বলেন, ‘প্রচণ্ড শব্দে মনে হচ্ছিল, আমাদের এলাকায় জঙ্গি হামলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের মৃত্যু হবে।’