সন্ত্রাসী হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে সন্ত্রাসীদের হামলায় জখম হয়েছেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এবং শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ কুমার বাগচী। উপজেলার ভবানীপুর সড়কের বেলতা বাজারের সামনে গত শুক্রবার সন্ধ্যায় তাঁর মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয় লোকজনসহ পূজা উদ্যাপন পরিষদের নেতারা পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। লাঠির আঘাতে তাঁর বাঁ হাতের কুনইয়ের নিচে ও কোমরের নিচে ফুলে গেছে এবং বুকের বাঁ পাঁজরের নিচে রক্তাক্ত জখম হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি