সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় গত বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের ইউপি সদস্য ফজলুর রহমান খান (৪০) আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০-১২ জন সন্ত্রাসীর একটি দল ইউনুস মোল্লা (৫৫) নামের এক স্থানীয় বাসিন্দাকে ধরে নিয়ে উপজেলা টেলিফোন এক্সচেঞ্জের একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে ইউপি সদস্য ফজলুর রহমান তাঁকে উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন। চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ফরিদপুর অফিস।