সন্ত্রাসী হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নাটোরের গুরুদাসপুর শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা খায়রুল আলম (৩৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ সময় তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চরপিপলা বাজারে এ ঘটনা ঘটে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর গ্রামের হাসান আলীকে অভিযুক্ত গুরুদাসপুর থানায় মামলা হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তা মামলাটি করেন। গুরুদাসপুর থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। হাসপাতালের চিকিৎসক জুয়েল হক বলেন, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করায় ব্যাংক কর্মকর্তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।