সন্ত্রাসী হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ক্লাবের সহসভাপতি নেয়ামুল হকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা তাঁর মুখে ও কপালে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ ছাড়া বাঁ-হাতের দুটি আঙুল কেটে ফেলেছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে কুমিল্লা নগরের সার্কিট হাউস সড়কের শিল্পকলা একাডেমী এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ামুল হক বলেন, ‘কী কারণে তিনজন দুর্বৃত্ত আমার ওপর হামলা করল তা জানি না। আমার সঙ্গে কারও বিরোধ নেই।’ কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।