সন্ত্রাসী হামলা গুঁড়িয়ে দেওয়া হলো দুটি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গত বুধবার বাড়ি থেকে উচ্ছেদের জন্য সন্ত্রাসী হামলা চালিয়ে এক ব্যক্তির দুটি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি পিটুনিতে গৃহবধূ সরভানু খাতুন (৩৫) আহত হয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামের আবদুল মজিদ বাদী হয়ে আলীমুদ্দিনসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, আবদুল মজিদের বাড়ির টিনের দুটি বসতঘরের ভিটা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ঘরের কিছু জিনিসপত্র পড়ে আছে।
আবদুল মজিদ জানান, তিনি প্রায় ১৭ বছর আগে আলীমুদ্দিনের কাছ থেকে ২৬ হাজার ৫০০ টাকায় দুই শতক জমি কেনেন। জমি দলিল করে দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে আলীমুদ্দিন টালবাহানা করতে থাকেন। এখন জমির দাম বাড়ায় উল্টো তাঁকে উচ্ছেদের চেষ্টা করছে।