সন্ত্রাসী হামলায় খাদ্য নিয়ন্ত্রকসহ আহত ৩
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কুমিল্লা জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমানসহ (৩০) তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
আহত ব্যক্তিদের মধ্যে মিজানুর রহমানের বাবা নূর মোহামঞ্চাদ হাওলাদার (৫৮) ও ভগ্নিপতি মোস্তাফিজুর রহমানকে (৩৮) মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নূর মোহাম্মাদ মির্জাগঞ্জ থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, রানীপুর গ্রামের নূর মোহামঞ্চাদ হাওলাদারের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মোতালেব মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দিন আগে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে নূর মোহামঞ্চাদ কয়েকজন আত্মীয়কে নিয়ে চরখালী বাজারে যাচ্ছিলেন। পথে রানীপুর এলাকায় এলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের হামলায় মিজানুর ও তাঁর ভগ্নিপতি আহত হন।
মামলার তদন্ত কর্মকর্তা মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক ফিরোজ কামাল জানান, এ ঘটনায় দায়ের করা মামলার আসামি চরখালী গ্রামের ওয়াজেদ প্যাদাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।