সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনায় ব্যবসায়ীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের খানজাহান আলী রোডে ব্যবসায়ী সমিতির সভাপতির ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গতকাল শনিবার সকালে সমিতির উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।খানজাহান আলী রোডের ব্যবসায়ীরা নগরের ফেরিঘাট মোড়ে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, জিয়াউদ্দিন রানা, আলী নূর চৌধুরী, আবদুল জলিল খান, শফিকুল ইসলাম, শেখ সমশের আলী, কামাল আহমেদ, হাফিজুল ইসলাম ও জাহাঙ্গীর হাওলাদার। বক্তারা অবিলম্বে ওই ব্যবসায়ীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।১২ জুলাই রাত সাড়ে নয়টার দিকে সন্ত্রাসীদের হামলায় সমিতির সভাপতি সরদার মোহম্মদ আলী আহত হন।