সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় সন্ত্রাসীদের হামলায় আহত সদর উপজেলা যুবলীগের সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম (৩০) গত বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তাঁর বাড়ি পাবনা পৌর এলাকার দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লায়।এলাকাবাসী ও পুলিশ জানায়, ১ ডিসেম্বর সন্ধ্যায় নুরুল পাবনা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে শহরের দিলালপুর মহল্লায় একদল সন্ত্রাসী তাঁকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে পরের দিন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সেখানে তিনি মারা যান।পাবনা সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বলেন, ওই হামলার ঘটনায় ১ ডিসেম্বর রাতেই নুরুল ইসলামের বন্ধু স্বপন হোসেন বাদী হয়ে মামলা করেছেন।