সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক রহিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে দৈনিক সমকাল ও বাংলাদেশ বেতারের টাঙ্গাইল প্রতিনিধি মো. আবদুর রহিম গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের থানা পাড়ায় নিজ বাসার দরজায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।সাংবাদিক আবদুর রহিম বলেন, ‘সকাল নয়টার দিকে তাঁর বাসার দরজার কড়া নাড়লে তিনি দরজা খুলে দেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই একই এলাকার তানিম নামের এক যুবক তাঁর হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মাথা ও ডান হাতসহ একাধিক স্থানে কুপিয়ে তানিম দৌড়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় আমাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।’হাসপাতালে রহিমের মাথায় ও হাতে ২০টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।