সন্ত্রাসী হামলায় চিকিৎসক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফখরুল ইসলাম সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার মো. মাঈন উদ্দিনের চার বছরের ছেলে নিহান (৪) পানিতে পড়ে মারা যায়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই সন্ত্রাসীরা বেল্ট দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁর মাথার কাটা অংশে ছয়টি সেলাই দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কমিশনার মাঈন উদ্দিন বলেন, কে বা কারা চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে, তা তিনি জানেন না।