সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে পানছড়ি ইউনিয়নের দমদম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহামুদ (২৬) ও ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব (২২) গতকাল দমদম এলাকায় আওয়ামী লীগের অসুস্থ এক নেতাকে দেখতে যান। সেখান থেকে ফেরার পথে ওত পেতে থাকা মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।