সন্ত্রাসী হামলায় ছাত্রলীগের আরেক নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণার পর সংগঠনের আরও এক নেতা সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তাঁর নাম রনজিৎ দেব। তিনি নতুন কমিটির সহসভাপতি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ফটকের সামনে থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, কেন্দ্র থেকে কমিটি ঘোষণার পরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বুধবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী হামলার শিকার হন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামসুজ্জামান।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নতুন কমিটির সহসভাপতি রনজিৎকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শিশির কান্তি প্রামাণিক আহত রনজিৎকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।