সন্ত্রাসী হামলায় টেকনাফে এক পুলিশ কর্মকর্তাসহ আহত দুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসীদের এলোপাতাড়ি অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন ও কনস্টেবল মো. মহসিন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রথমে তাঁদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলম বলেন, গতকাল সন্ধ্যায় সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে থানার এসআই ইমাম হোসেন ও কনস্টেবল মহসিন ১০ কিলোমিটার দূরে হাবিরছড়া গ্রামে পলাতক আসামি ধরতে যান। এ সময় একজন পলাতক আসামি ধরলে স্থানীয় আবদুল আমিনের নেতৃত্বে আট-দশজন সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালায়।