সন্ত্রাসী হামলায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেহেলাবাড়ী গ্রামে সন্ত্রাসী হামলায় আবুল কালাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম বেহেলাবাড়ী গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে আবুল কালাম রতনগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। বেহেলাবাড়ী ঘাটপাড় এলাকায় একদল সন্ত্রাসী কুপিয়ে আবুল কালামকে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়। পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।