সন্ত্রাসী হাসান নুরীসহ ৩ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী হাসান নুরীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় কালারমারছড়া ইউনিয়নের জনতাবাজার ব্রিজ এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হাসানের বিরুদ্ধে থানায় চারটি হত্যা, একটি ডাকাতি মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। এদিকে, পুলিশ পৃথক অভিযান চালিয়ে গতকাল দুপুরে শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকা থেকে পাঁচটি মামলার পলাতক আসামি নুরুল কাদের ওরফে ফকির ও গত বৃহস্পতিবার রাতে কালারমারছড়া উত্তর নলবিলা বড়ুয়াবাজার থেকে একটি মামলার পলাতক আসামি জুবল বড়ুয়াকে গ্রেপ্তার করে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ওই তিনজনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।