সন্ত্রাসীদের গুলিতে আনসার সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেকপোস্টে দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আনিসুর রহমান (৩৫) নামের এক আনসার সদস্য। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সূত্রাপুর থানার ডালপট্টি এলাকার আর এম দাশ সড়কে এ ঘটনা ঘটে। তবে, পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আনিসুর রহমানের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চালকদুয়াবান্দায়। তাঁর বাবার নাম আদু হোসেন। প্রসঙ্গত, গত বছরের ১৯ আগস্ট রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কনস্টেবল মঞ্জুরুল ইসলাম।