সন্ত্রাসীদের গুলিতে কিশোর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১ নম্বরে গতকাল বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে মো. হাকিম (১৪) নামে এক কিশোর আহত হয়েছে। শাহ আলী থানার ওসি আনিছুর রহমান জানান, চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটতে পারে। পুলিশ জানায়, হাকিমের বাবা আক্কাস মিয়া মিরপুর-১ নম্বরের ই-ব্লকের একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী। বাবার সঙ্গে ইফতার করার জন্য হাকিম ওই ভবনে যায়। চারজন সন্ত্রাসী ওই কক্ষের কড়া নাড়লে হাকিম দরজা খুলে দেয়। তারা একটি গুলি ছুড়ে পালিয়ে যায়। হাকিমের ডান হাঁটুর নিচে গুলি লেগেছে।