সন্ত্রাসীদের গুলিতে তরুণ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট শহরের সাহেবপাড়া এলাকায় গত শুক্রবার সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে মেহেদী হাসান (২১) নামের এক তরুণ আহত হয়েছেন। তিনি সাহেবপাড়া এলাকার কাঠমিস্ত্রি মাহবুব আলমের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থারর অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাত নয়টার দিকে নয়জন সন্ত্রাসী সাহেবপাড়া এলাকার স্টেডিয়াম মোড়ের রাস্তার পাশে থাকা মেহেদী হাসানকে ঘিরে ফেলে। তারা প্রথমে দুটি গুলি করলে মেহেদী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।