সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারী থানাধীন টয়েনবি সার্কুলার রোডে গতকাল বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত আটটার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী টয়েনবি সার্কুলার রোডে ডিটিএস কেব্লস নামের একটি ডিশ সংযোগ প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই প্রতিষ্ঠানের কর্মচারী আবদুল হাকিমের হাতে গুলি লাগে। আশপাশের লোকজন সেখানে জড়ো হওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে স্থানীয় একটি বাড়ির তত্ত্বাবধানকারী মৃদুল খান (৩০) ও পথচারী নার্গিস সুলতানা (৩৭) গুলিবিদ্ধ হন।