সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ অফ্রিকায় বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বজলুর রহমান দুলাল (৪৫) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হিরাপুর গ্রামে।

বজলুর রহমান দুলালের বড় ভাই সেখানকার ব্যবসায়ী ইকবাল হোসেনের বরাত দিয়ে মাতুভূঞা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইসহাক জগলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসহাক জগলু বলেন, গত মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন শহরে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা বজলুর রহমানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে দেরি করায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে দোকান থেকে অর্থ লুটে নিয়ে যায়। গুলিতে বজলুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

বজলুর রহমান গত সাড়ে চার বছর দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন।