সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুল মজিদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হন। মজিদ নোয়াখালীর চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার ফল ব্যবসায়ী আবদুর রহিমের ছেলে। ছেলে হত্যার খবর পাওয়ার পর থেকে বাড়িতে চলছে শোকের মাতম।গতকাল মঙ্গলবার দুপুরে মজিদের বাবা আবদুর রহিম কান্নাজড়িত কণ্ঠে জানান, ১৪ মাস আগে তিনি ছেলেকে দক্ষিণ আফ্রিকায় পাঠান। ছেলে জোহানেসবার্গের পার্শ্ববর্তী একটি ছোট্ট শহরে থাকতেন। এর মধ্যে ফোনে বেশ কয়েকবার ছেলের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। ব্যবসা করার কথা বললে কয়েক মাস আগে তিনি ছেলের কাছে তিন লাখ টাকা পাঠান।আবদুর রহিম আরও জানান, দক্ষিণ আফ্রিকার কিছু সন্ত্রাসী তাঁর ছেলের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের দাবি করা চাঁদা না দেওয়ায় ১৮ ফেব্রয়ারি রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা গুলি করে মজিদকে হত্যা করে। এ সময় সঙ্গে থাকা তার আরও দুই বন্ধু গুলিবিদ্ধ হয়। তাঁর ছেলের লাশ দু-একদিনের মধ্যে দেশে পৌঁছার কথা রয়েছে।গুলিবিদ্ধ হয়ে আহত দুজনের নাম ও পরিচয় আবদুর রহিম জানাতে পারেননি। তবে তাঁদের গ্রামের বাড়ি বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ও গাবুয়ায় বলে জানা গেছে।