সন্ত্রাসীদের গুলিতে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট শিশু নিশাদ। ভয়ে কুঁকড়ে ছিল তখনো। পায়ে ব্যান্ডেজ। দুই পায়ে তিনটি গুলি নিয়ে ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বাঁ পায়ের দুটি গুলি বের করা গেলেও একটি রয়ে গেছে তার ডান পায়ে।শিশুটির নাম নাফিদ হাসান নিশাদ (৭)। সে বনানীর বিদ্যানিকেতনের প্রথম শ্রেণীর ছাত্র। বাবার নাম বশির মিয়া। সন্ত্রাসীরা গতকাল সোমবার সকালে রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় তাদের বাসার দরজায় গুলি চালালে আহত হয় নিশাদ।বাবা বশির মিয়া জানান, স্থানীয় কিছু সন্ত্রাসী কয়েক দিন ধরে তাঁর কাছে চাঁদা চাচ্ছিল। চাঁদা না দেওয়ায় তারা এ হামলা চালায়।