সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ইউনিট।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ঝিলটুলী মহল্লায় কলেজের সামনে অম্বিকা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ হাসিনা বানুসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
একই দাবিতে মানববন্ধন করে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি সদরপুর সরকারি কলেজ ইউনিট। কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায়ের সভাপতিত্বে মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বক্তব্য দেন।