সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রামে ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের চাঁদা দাবি ও ব্যবসায়ীকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল বুধবার কুড়িগ্রামের কাঁঠালবাড়ী বাজারের ব্যবসায়ীরা অর্ধদিবস ধর্মঘট পালন করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাজারের সৈকত ফিলিং স্টেশন থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে ১৫ লিটার পেট্রল ছিনতাই করে নিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা ফিলিং স্টেশনের মালিক বাবুল আখতারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল ওই ধর্মঘট পালন করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। ব্যবসায়ী বাবুল আখতার জানান, কিছুদিন ধরে হাতকাটা বাহিনী নামে পরিচিত একদল সন্ত্রাসী মুঠোফোনে তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে তাঁরা মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।