সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের খটখটিয়া এলাকায় সোহরাব হোসেনের (৪৮) খুনিদের গ্রেপ্তারের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমানের নেতৃত্বে এলাকাবাসী গতকাল শনিবার সকালে খটখটিয়া গ্রামে বিক্ষোভ করেন। বিক্ষাভে অপরাধীদের গ্রেপ্তার করে এলাকার শান্তি ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর আগে শুক্রবারও একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে শুক্রবার বিকেলে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নিহত সোহরাবের মেয়ে সুমাইয়া সুলতানা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বাবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে সন্ত্রাসীরা নানাভাবে তাঁদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।