প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম খান ওরফে রানা সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় মোহনগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে উপজেলার ইউপি চেয়ারম্যানদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।