সন্ত্রাসীদের চাঁদা দেওয়া বন্ধ করুন: আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়া ৎ আইভী বলেছেন, বক্তাবলীবাসীর ত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি। এই জনপদের অনেকেই রয়েছেন, যাঁরা নারায়ণগঞ্জের বড় ব্যবসায়ী। এঁদের একটি বড় অংশ জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসীদের মদদ দেয় এবং মোটা অঙ্কের চাঁদা দেয়। তাঁদের প্রতি আমাদের অনুরোধ, সন্ত্রাসীদের চাঁদা দেওয়া বন্ধ করুন। সেই টাকা জনকল্যাণে ব্যবহার করুন।’গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ডিক্রির চর ঈদগাহ মাঠে বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হায়া ৎ আইভী এসব কথা বলেন। ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ধলেশ্বরী-বুড়িগঙ্গা নদীবেষ্টিত বক্তাবলীতে ১৩৯ জনকে নৃশংসভাবে হত্যা করে। জ্বালিয়ে দেয় ২২টি গ্রাম। বক্তাবলী গণহত্যা ও প্রতিরোধ দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা ১৪ দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রমুখ।