সন্ত্রাসীদের দিয়ে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ ও হরতালের নামে রেললাইন উপড়ে ফেলা, যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষ মারা কোনোভাবেই গণতন্ত্র হতে পারে না। এটা নাশকতা। এটা সহিংসতা। সন্ত্রাসীদের দিয়ে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। এ ব্যাপারে সরকারি ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করছে না।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে অনুষ্ঠিত সম্প্রীতি বন্ধনে এসব কথা বলেন বক্তারা। সচেতন নাগরিক আন্দোলন এই সম্প্রীতি বন্ধনের আয়োজন করে।
সচেতন নাগরিক আন্দোলনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্প্রীতি বন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ হাবিবুর রহমান, সৈয়দ দুলাল, শুভংকর চক্রবর্তী, মুরাদ আহম্মেদ, হিরণ কুমার দাস, আবদুল হাই মাহবুব, রফিকুল ইসলাম প্রমুখ।