প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, জঙ্গি তৎপরতার নামে যারা মানুষ হত্যা করে, তারা মানবাধিকার লঙ্ঘন করছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদের প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম, অবৈতনিক সদস্য আকতার হোসেন, বেগম নুরুন্নাহার ওসমানী প্রমুখ।