সন্ত্রাসীদের বাধার মুখে নির্মাণকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চনগর গ্রামে সন্ত্রাসীদের হামলার মুখে সেনাবাহিনীর সদস্য বাবর হোসেন স্থাপনা নির্মাণকাজ করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানায় গত মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।থানার পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সদস্য করপোরাল বাবর হোসেন গত রোববার তাঁর সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করতে গেলে স্থানীয় নাছির আহমঞ্চদ ও মো. সেকান্দর সন্ত্রাসী নিয়ে কাজে বাধা দেন এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন। বাবর হোসেন জানান, পৌরসভার অনুমতি নিয়ে জমিতে স্থাপনা নির্মাণকাজ করতে গেলে প্রতিপক্ষ একই জমিতে জনৈক মৃত কামাল উদ্দিনের নামে নির্মাণকাজের অনুমতি আছে উল্লেখ করে বাধা দেন। এরপর বাবর হোসেন হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করলে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খোরশেদ আলম সরকারের দ্বৈত বেঞ্চ আদালত গত ১০ ডিসেম্বর মৃত কামাল উদ্দিনের নামে বে-আইনি নির্মাণসংক্রান্ত পৌর কর্তৃপক্ষের আদেশ স্থগিত করেন এবং বাবর হোসেন গংদের নামে পৌর কর্তৃপক্ষের আদেশ বহাল রেখে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুমতি প্রদান করেন।