প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় গতকাল বুধবার রাতে সন্ত্রাসীরা মাথায় আঘাত করে মো. সেলিম (৩৫) নামে এক যুবককে খুন করেছে। তিনি ফুটপাতের হকার ছিলেন।উত্তরা থানার এসআই সালাউদ্দিন জানান, উত্তরার ৭ নম্বর সেক্টরে সেলিম সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন। পুলিশ জানায়, সেলিম স্ত্রী ও এক সন্তান নিয়ে উত্তরার ফায়েদাবাদে থাকতেন। তাঁর বাবার নাম আমিনুল ইসলাম। ছাত্রীর রহস্যজনক মৃত্যু: লালমাটিয়ায় ফয়জুননেসা ওরফে লীনা (২০) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।