সন্ত্রাসীদের হামলায় কলেজছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানায় গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন গুরুদয়াল সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র সাইদ সুমন (২২)। তিনি শহরের চরশোলাকিয়া এলাকার বাসিন্দা।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে সাইদ সুমন তাঁর বন্ধুর দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পুরান থানা এলাকার পিয়াসের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাঁকে রাস্তায় ডেকে আনে। পরে তারা চাপাতি ও কিরিচ নিয়ে সুমনের ওপর হামলা চালায়। তার চিত্কারে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।আহত সাইদ সুমনের মা ফাতেমা খাতুন জানান, ‘সন্ত্রাসী পিয়াসের নেতৃত্বে ১০-১২ জনের দলটি আমার ছেলের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে ১৫ হাজার টাকাসহ মোবাইল সেটটি ছিনিয়ে নিয়ে গেছে।’এ ব্যাপারে আহত সুমনের বড় ভাই এম এ সাদেক মুকুল বাদী হয়ে পিয়াস (২৩), মাসুম (২২), সালাহ উদ্দিন (২০), আদনান (২১), মঞ্জিলসহ (২২) অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।