সন্ত্রাসীদের 'হুমকিতে' এলাকা ছাড়লেন সফিউল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর সন্ত্রাসীদের ‘হুমকির মুখে’ এলাকা ছেড়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী সফিউল আলম।
সফিউল আলম সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য (সম্প্রতি পদত্যাগপত্র জমা দিয়েছেন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরও সন্ত্রাসীরা মুঠোফোনে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদেরও হত্যার হুমকি দেয়। নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার কথা ভেবে গতকাল তিনি ঘর তালাবদ্ধ করে বাড়ি ছেড়ে গেছেন। তবে তিনি কোথায় আছেন, তা জানাননি সফিউল আলম।