সন্ত্রাসীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ শহরের শীর্ষস্থানীয় সন্ত্রাসী ওয়ালিউল্লাহ অলিকে (২৫) গতকাল রোববার অস্ত্র মামলার রায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৫-এর বিচারক ও যুগ্ম জেলা জজ মো. রুস্তম আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি বর্তমানে কিশোরগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।