সন্ত্রাসীর গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন ঈদগাহ কাঁচাবাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নাসির তালুকদার (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বিরুদ্ধে মহাসড়কে কাভার্ড ভ্যানে ডাকাতির অভিযোগ রয়েছে।
নাসির তালুকদার বরিশাইল্যা নাসির নামে পরিচিত। তাঁর বাড়ি বরিশালে। চট্টগ্রাম নগরের ঈদগাহ এলাকায় তিনি থাকতেন। তাঁর বিরুদ্ধে মাদক ও ডাকাতি আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রুবেল নামের এক পূর্বপরিচিত তাঁকে ফোনে ডেকে ঈদগাহ কাঁচাবাজার এলাকায় আসতে বলেন। কথামতো সেখানে এলে অজ্ঞাত সন্ত্রাসীরা নাসিরকে গুলি করে পালিয়ে যায়।