সন্ত্রাসীর সাত বছরের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের এ কে ৪৭ রাইফেলের গুলি এবং ম্যাগজিন রাখার দায়ে সন্ত্রাসী মো. আলমগীরকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আস শামস জগলুল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) দীন মণি দে প্রথম আলোকে বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি আলমগীরকে সাত বছরের কারাদণ্ড দেন।