সন্ত্রাসের অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী থানার পুলিশ গতকাল রোববার সন্ত্রাসের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি আগ্নেয়াস্ত্র ও দুটি বন্দুকের গুলি উদ্ধার করেছে। আটক ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের মজনু ও জালশুকা গ্রামের জিয়া।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। দীর্ঘদিন পালিয়ে থাকার পর তারা এলাকায় ফিরে এসেছিল। গ্রেপ্তার হওয়া মজনুর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে একটি এলজি শাটারগান ও বন্দুকের দুটি গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে একাধিক মামলা আছে।